Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

কাপ্তাইয়ে ২ হাজার ৯৯৮ লিটার চোলাই মদ ধ্বংস করলেন ইউএনও  

রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাইয়ে ২৯৯৮ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দুপুরে রেশম বাগান সংলগ্ন ডোবা শ্রেনীর পরিত্যক্ত জায়গায় এই চোলাই মদ ধ্বংস করা হয়েছে। বিজ্ঞ আদালতের জি আর মামলার ৫৪৫/২০২০ এর আদেশের প্রেক্ষিতে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর উপস্থিতিতে কাপ্তাই কর্নফুলি নদী হতে আটককৃত ২ হাজার ৯৯৮ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।

এসময় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন,কাপ্তাই থানার এস আই মোঃ খলিলুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স এবং কাপ্তাই নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম চোলাই মদ ধ্বংসের কাজে সহায়তা করেন।

উল্ল্যেখ যে, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স চন্দ্রঘোনা থানাঘাট এলাকার কর্ণফুলি নদী হতে ৩ হাজার লিটার চোলাই মদ আটক করে এবং সেই সাথে পাচারের অভিযোগে ২ জনকে আটক করে। পরবর্তীতে বিচার কার্যের জন্য আলামত হিসাবে এক লিটার এবং পরীক্ষার জন্য এক লিটার চোলাই মদ রেখে ২৯৯৮ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। এই বিষয়ে কাপ্তাই থানার এস আই শওকত বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর মাদক দ্রব্য আইনে ধৃত ২ জন সহ মোট ৬ জনের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করেন। যার মামলা নং ৩, ১৫/১২/২০২০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!