মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার তমবিল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এলজিএসপি-৩ অর্থবছর ২০১৯-২০ প্রকল্পে ৮০হাজার বরাদ্দে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন। এসময় বিদ্যালয়ের ৫৩জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ব্যাগ ও টিফিন বক্স তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা (শৈমং),প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা মো: আনিনুল, সদর ও পাইন্দু দায়িত্ব প্রাপ্ত সচিব উক্য চাক, সদর ইউনিয়নে ৬নং ওয়ার্ডে মেম্বার শৈক্যচিং মারমা,তমবিল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চনুমং মারমাসহ আরো অনেকে প্রমূখ।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য প্রাথমিক স্তরই হচ্ছে শিক্ষার মূল কাঠামো তৈরির স্থান। তাই অভিভাবকদের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।’করোনা প্রকোপ ‘র কারনে বিদ্যালয় গুলো বন্ধ থাকলেও অভিভাবক ও শিক্ষকরা ছেলেমেয়েদের পড়াশুনা দিকে খেয়াল রাখার জোরদার করেন।
সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা বলেন, প্রধানমন্ত্রী ও পার্বত্য বীর পাহাড়ের প্রতি অতি আন্তরিক থাকার কারনে আমরা বিভিন্ন স্কুলকে বাস্তবায়ন করতে পেরেছি। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পানি পাইপ লাইনে ২০হাজার ফুটে ২০লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, ১ থেকে ২ মাসের ভিতরে রুমাচর পাড়াবাসীদের সুবিথার্দে সরবরাহ গ্রহন করা হবে বলে জানিয়েছেন। তারই সাথে তিনি আরো জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যাহাকে নৌকা প্রতীক মনোনয়ন দিবে,তাকে ভোট দিয়ে পাহাড়ের উন্নয়ন করার সুযোগ করে দিতে হবে বলে আহবান জানান।
বিতরনের শেষে রুমাচর পাড়াবাসীদের জন্য উপজেলা ত্রান শাখা বরাদ্দকৃত থেকে জেনরটর তুলে দেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি