Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের দ্বী বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমিনুল ইসলাম : নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের দ্বী বার্ষিক সম্মেলন নানা

আয়োজনের মধ্য দিয়েম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উল্লাহ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বিকাল ৩ টায় বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মেলন শুরু করা হয়।

ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আবু জাফরের পরিচালনায় ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী। এসময়

তিনি উপস্থিত সকলের মাঝে এই নতুন কমিটি ঘোষণা করেন এবং ৫১ সদস্য কমিটি গঠনের জন্য উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কে নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃআবদুস সাত্তার।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই মার্মা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ক্যালুমং মার্মা, যুগ্ন সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবর দপ্তর সম্পাদক মায়নু মার্মা, সহ আইন বিষয়ক সম্পাদক বাবুল বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক, উপজেলা ভাইসচেয়ারম্যান মংলা মার্মা, উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।

এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজ উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলমসহ ইউনিয়ন আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা কর্মীরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!