ডেস্ক নিউজ: আসন্ন রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা জয়েন্ট সেক্রেটারী, ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি, যুবনেতা মুহাম্মদ ইসমাইল হোসেন রাঙামাটি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
(১২ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১ঘটিকায় মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি জনাব এনামুল হক মৃধা,জেলা সদস্য মাওলানা মাজহারুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাঃ আলম মতব্বর,সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক,সহ সভাপতি ইমাম হোসাইন সহ জেলা ও পৌর নেতৃবৃন্দ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি