Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

কাপ্তাইয়ে আবারও বন্য হাতির আক্রমণে পাগলের মৃত্যু 

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে ৪বাংলো নৌ বাহিনী সড়ক এলাকায় আবারও বন্য হাতির আক্রমণে পঁয়তাল্লিশ উধর্ব এক পুরুষ পাগলের মৃত্যু হয়েছে।

পার্বত চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মহসিন তালুকদার জানান, বহুদিন যাবৎ এলাকার একজন পাগল জঙ্গলে এবং এলাকার আশপাশে প্রায় ঘুরাঘুরি করতে দেখাযায়। রবিবার (৭ মার্চ) ভোর ৬টায় আমার বন প্রহরীরা ডিউটি করার সময় দেখে গভীর রাতে ঐ পাগল কে বন্যহাতি আক্রমণ করে হাত,পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রাখে। পরে তিনি স্থানীয় প্রশাসন কে খবর দেয় বলে উল্লেখ করেন। গত বছরেও একই এলাকায় স্থানীয় আরো এক পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলে।

এ নিয়ে কাপ্তাইয়ে গত ২ বছরে বন্য হাতির আক্রমণে ৫জনের মৃত্যু হয়েছে। এদিকে কাপ্তাই পুলিশ সার্কেল রোশন আরা রব জানান,বর্তমানে হাতির উৎপাত ব্যাপক হারে বৃদ্বি পেয়েছে। প্রতি দিন বন্য হাতিরদল বেঁধে ক্যাম্পের ভিতর ও আশ,পাশ এলাকায় ডুকে পরছে। এতে করে সকলেই আতংকিত হয়ে পরছে বলে উল্লেখ করেন।

হাতির আক্রমণে নিহত ব্যাক্তির মৃতদেহ দেখতে ঘটনাস্থলে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ( ডিএফও), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী ভূমি কমিশনার মাঈনুল হোসেন চৌধুরী, সহকারী বন সংরক্ষক মীর মোস্তাফিজুর রহমান,ও কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ প্রমুখ ঘটনাস্থল পরির্দশন করে। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!