Logo
শিরোনাম
লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বান্দরবানে হোটেল থেকে ১ গাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের রিলাক্স হোটেল থেকে ঝুলন্ত ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত-রাত ১ টায় বান্দরবান সদরস্থ ট্রাফিক মোড় এলাকার রিলাক্স হোটেলের ২০২ নং রুম থেকে উদ্ধার করা হয় তাকে।

মৃত ব্যাক্তির ফখরুল ইসলাম(২৭) পিতাঃ গোলাম হোসেন, মাতা: ফিরদৌস বেগম, গ্রাম: কৃষ্ণপুর, পোষ্ট: উত্তর দা,থানা: লাকসাম, জেলা: কুমিল্লা’র বাসিন্দা।

হোটেল ম্যানেজার রমজান জানান, ফকরুল চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী তার নিজ বাসা কুমিল্লা থেকে গাছের ব্যবসা করার উদ্দেশ্যে বান্দরবানে আসেন। গত ১৫দিন যাবত রিলাক্স হোটেলে অবস্থান করে আসছিলেন।তবে কে বা কাদের সাথে এই কাঠের ব্যবসা করতেন তা জানা নেই এবং হোটেলে এই ১৫ দিন অবস্থান কালের মধ্যে আজ পর্যন্ত কেউ তার সাথে দেখা বা যোগাযোগ করতে আসেনি।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক পিয়াল পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত ফকরুলের পরিবার আসলে মামলা রুজু করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!