Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়াতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা। ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা ও হেফজখানায় সবিনা অনুষ্ঠান শুরু বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত। ঈদগাঁও বাজার ও স্টেশনে যানজট নিরসনে পুলিশের সচেতনতা কার্যক্রম নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চকরিয়ায় দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইসলামপুরে সড়কের মাঝে লবণ লোড ও আনলোড, দুর্ঘটনার ঝুঁকি ফাইতংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন

বাঘাইছড়িতে র‌্যাবের অভিযানে হেফাজতের পলাতক আসামী হাছান আটক

রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী এলাকা থেকে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর লেঃ কমান্ডার গোলাম মির্জার নেতৃত্বে অভিযান চালিয়েছে র‌্যাব হেফাজত ইসলাম এর সক্রিয় এক কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটক ঐ কর্মী হেফাজত ইসলাম এর সংঘঠিত সাম্প্রতিক ঘটনার মামলার আসামী বলেও জানা গেছে।
শনিবার মধ্যে রাত আড়াইটায় বাঘাইছড়ি আমতলী কবিরপুর বড় মাদ্রাসা থেকে ঢাকায় নাশকতা মামলার পলাতক আসামী হেফাজত ইসলামের সক্রিয় সদস্য হাছান ইমামকে আটক করে র‌্যাব। পরে রাত ৩ ঘটিকায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা করে র‌্যাব সদস্যরা।
এদিকে ঐ ঘটনার পর সরকার মামলা করলে জড়িত অনেকই গা ঢাকা দিয়েছে। তারা দেশের বিভিণ্ন এলাকায় আত্মগোপন করেছে। বর্তমান সরকার ঐ অঘটনের বিষয়ে জড়িতদের বিচার করতে প্রস্তুত হলেও বহু আসামী এখন আত্মগোপনে। তেমনি হেফাজত ইসলামের সক্রিয় সদস্য হাছান ইমামও রাঙ্গামাটির বাঘাইছড়িতে আত্মগোপন করেছিল।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। আটক হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে বেশ কিছু গাড়ীতে অগ্নি সংযোগ ও ভাংচুর চালায়। সে বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিলো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন মাদ্রাসাটির কোন নিবন্ধন নেই দ্রুত্ব মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!