Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লগ ডাউন বাস্তবায়নে নাইক্ষংছড়িতে কঠোর অবস্থানে প্রশাসন,জরিমানা সহ সতর্কতা

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়িপ্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনার প্রকোপ ঠেকাতে কড়াকড়ি লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে নাইক্ষংছড়ি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অতি জরুরী প্রয়োজন ছাড়া নাইক্ষংছড়িতে কোন লোকজন তেমন চোখে পড়ে না। জরিমানা করলেন ৩ দোকানে ২ হাজার টাকা।আর সতর্ক করলেন ৫ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন,সরকারের নির্দেশ পালনে সবাইকে উদ্বুদ্ধ করা হয়েছে। আর বাকীদের সতর্ক করা হয়েছে। বৃহষ্পতিবার ( ১৫ এপ্রিল) সকাল থেকে নাইক্ষংছড়ি সদরের প্রবেশ মুখ নারিকেল বাগান ও বিজিবি স্কুল এলাকায় নাইক্ষংছড়ি থানা’র ওসি মুহাম্মদ অালমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা সড়কে অবস্থান নিয়েছেন। এছাড়াও নাইক্ষংছড়ি থানার মোড় ও উপজেলা গেইট, বাস স্টেশন, বাজার, বিছামারা, এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে অফিসার ইনচার্জ ছাড়া এক কনষ্টেবলের একা লাঠিচার্জের কারনে ১ সিএনজি চালক সহ ২ জন আহত হয়েছে। এরা দু’জনই অতি গরীব রোজাদার। এদের একজনের নাম বদি। তিনি এ প্রতিবেককে জানান,৪ সদস্যদের সংসার নিয়ে সে খুবই কষ্টে দু দিন ধরে। তাই সিএনজি গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়েছিলো সে। কিন্ত পুলিশের উপর্যুপরি লাঠির আঘাতে তার সংসারের চাল,ডাল,লবন ও মরিচ কেনার স্বপ্ন মাটিতে মিশে গেছে। বিষয় নিয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,কাউকে না পেঠানো জন্য নিষেধ করা আছে, তবুও এই বিষয টা দেখছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!