ডেস্ক নিউজ:রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে এক গৃহ বধু কে অর্তকিত ভাবে কুপিয়ে জখমের ঘটনার সাথে জড়িত ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা অাগা পাড়া এলাকার ক্যসুইথই মারমা কে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ । গত শনিবার (১৭এপ্রিল) রাত ১০ টা৩০ মিনিটে একই এলাকার এক গৃহ বধুকে অর্তকিত ভাবে কোপানোর ঘটনা ঘটে। সে পরিপ্রেক্ষিত অভিযুক্ত কারীর বিরুদ্ধে ভিকটিম পরিবার বাদী হয়ে গত ১৮ তারিখ রবিবার চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং০৩/ ১৮/০৪/২০২১ ধারা, ৩৪১, ৩০৭.৩২৩.৩২৪.৩২৬.৩৭৯.৫০৬/২। বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় যুবক ক্যসুইথুই মারমা গৃহ বধু কে একা পেয়ে অর্তকিত ভাবে দাড়ালো ছুড়ি দিয়ে কোপাতে থাকলে সে আত্মচিৎকার করলে অভিযুক্তকারী গৃহ বধুর হাতে থাকা মোবাইল চিনিয়ে নেয় ধাড়ালো ছুরি দিয়ে এলোপাতারি কোপায়া মাথা, গলা, হাতে পায়ে যখম করে পালিয়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে। অভিযুক্ত ক্যসুইথুই মারমা একই এলাকার রেগ্যা মারমার ছেলে।
চন্দ্রঘোনাথানার অফিসার্স ইনচার্জ ( ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত ক্যসুইথুইকে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। ওসি অারো জানান জানান, আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রাঙ্গামাটি অাদালতে প্রেরন করা হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি