Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

চকরিয়ায় প্যাকেট মোড়ানো নবজাতক শিশুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ:কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে প্যাকেট মোড়ানো অবস্থায় সদ্য ভুমিষ্ট হওয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডস্থ শমসের পাড়া (চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়) সড়কের পাশ্বোক্ত জায়গা থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে (শমসের পাড়া) এলাকায় রাতে ৯টার দিকে প্যাকেট মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা মৃতদেহ শিশুর লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। ঘটনার সংবাদ পেয়ে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ৯৯৯ নম্বরে ফোনের পরে থানার উপ-পরিদর্শক (এস আই) গোলাম সরওয়ার ও উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌছে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ অপরিপক্ক নবজাতক এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। তার শরীরের কিছু কিছু অংশে হালকা দাগ রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। এ ঘটনায় জতিতদের খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।##

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!