Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

কাপ্তাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী শরৎ তঞ্চঙ্গ্যা আটক

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানা পুলিশের অভিযানে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টা মামলার পলাতক আসামী শরৎ তঞ্চঙ্গ্যাপকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫এপ্রিল) ভোর শাড়ে ছয়টায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর সাপছড়ির দুর্গম পাহাড়ী এলাকা থেকে আটক করা হয়।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মহোদয়ের এর দিক নির্দেশনায় তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার, ফোর্স সহ স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী শরৎ তঞ্চঙ্গ্যাকে গোপন সংবাদের ভিত্তিত্বে আটক হয়।

এদিকে গ্রেফতার হওয়া আসামী শরৎ তঞ্চঙ্গ্যাকে রবিবার (২৫এপ্রিল)সকাল ১০টায় রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সোমবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর দুর্গম মাইন পাড়া এলাকার এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে আসার সময় ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে পাশ্ববর্তী এলাকার বাসিন্দা শরৎ তঞ্চঙ্গ্যা। পরে মেয়েটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত শরৎ তঞ্চঙ্গ্যা পালিয়ে যায়। এরপর গত ১৩ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!