Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বান্দরবানে মানবতার সেবায় সদা তৎপর বাংলাদেশ সেনাবাহিনী

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে মানবতার সেবায় সদা তৎপর বাংলাদেশ সেনাবাহিনী ।অসহায় দুস্থ মানুষের পাশে মানবতার সেবায় সদা তৎপর হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সব সময় । তারই ধারাবাহিকতায় বান্দরবানের অসহায় 2 পরিবারের সদস্যকে চিকিৎসার জন্য মানবিক আর্থিক সহায়তা করেছে বান্দরবান সদর ইউনিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে জিএস ও ২ (ইন্ট) বান্দরবান রিজিয়ন ।

বুধবার ১২ মে বান্দরবান রিজিয়ন কার্যালয়ে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয় ।

উল্লেখ্য যে চম্পা বড়ুয়া, ফরেষ্ট অফিস সিকদার পাড়া, ০৩ নং ওয়ার্ড, বান্দরবান এবং নুহ্লাউ মারমা (নুফাউ), নোয়াপাড়া, ৬নং ওয়ার্ড, বান্দরবান এর চিকিৎসার নিমিত্তে আর্থিক সাহায্যের জন্য রিজিয়ন কমান্ডার বরাবর আবেদন করে।

এ প্রেক্ষিতে অদ্য ১২ মে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী এর পক্ষ হতে জিএসও-২(ইন্ট), বান্দরবান রিজিয়ন, চিকিৎসার জন্য চম্পা বড়ুয়া’কে ৫,০০০.০০ এবং নুহ্লাউ মারমা (নুফাউ) ‘কে ১০,০০০.০০ টাকা সহায়তা প্রদান করেন।

এ সময় রিজিয়ন সদর দপ্তর এর অন্যান্য কর্মকর্তা এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে ।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!