Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরকলে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় কীটনাশকযুক্ত মশারী বিতরণ

॥ রাঙামাটি প্রতিনিধি ॥ রাঙামাটির বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বরকল উপজেলা ব্র্যাক।

বুধবার (১৯ মে) সকালে বরকল, আইমাছড়া, ভূষণছড়া ও বড় হরিণা এই ৫ ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়।

উপজেলা ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক তপন চাকমার নেতৃত্বে বিতরণ সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার রিকু কান্তি খীসা,ফিল্ড অর্গানাইজার মহতী চাকমা, প্রোগ্রাম অর্গানাইজার সুজাতা চাকমা ও বিনয় চাকমা প্রমূখ।

উপজেলা শাখা ব্যবস্থাপক তপন চাকমা জানান-বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মূচির আওতা ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করতে সক্ষম হয়েছে আমাদের ব্র্যাক অফিস।তিন বছর অন্তর অন্তর এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

তিনি আরো জানান- স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রতিটি গ্রামে ম্যালেরিয়া প্রতিরোধে খানা জরিপ করা হয়। আর ওই এলাকার চাহিদা অনুযায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ ব্যবস্থা করা হয়।

এছাড়া তিনি ভূষণছড়া, আইমাছড়া ও বড় হরিণা এ তিন ইউনিয়নকে ম্যালেরিয়া যোন হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!