Logo
শিরোনাম
লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট  সমিতির ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা বাড়াতে -১১ বিজিবির ক্যাম্প উদ্বোধন বাঙ্গালহালিয়াতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা। ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা ও হেফজখানায় সবিনা অনুষ্ঠান শুরু বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে গিয়ে লাশ হল তন্ময়

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রমণে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তন্ময় দাশ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার শীলছড়ির সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হওয়া কলেজছাত্র চট্টগ্রাম সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এবং চট্টগ্রাম জেলার টাইগার পাস এলাকার বাসিন্দা সুবল দাশের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা য়ায় তন্ময়ের আত্মীয় কৃষ্ণ নাথ বলেন, চট্টগ্রাম থেকে তন্ময়সহ আমরা মোট ৯ জন কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে ঘুরতে আসি। ওইদিন সীতা মন্দির দর্শনের পর বিকেলে সবাই পার্শ্ববর্তী ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে নামি। একপর্যায়ে নিখোঁজ হয়ে যায় তন্ময়। পরে আমরা অনেক খোঁজাখুজির পর না পেয়ে সরকারের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়। পরে বিষয়টি কাপ্তাই ফায়ার সার্ভিসকে অবগত করলে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ফায়ার সার্ভিস এর কর্মীরা। তারা এসে নিখোঁজ হওয়া তন্ময়কে খোঁজাখুজি শুরু করে এবং রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, ওসি (তদন্ত) আকতার হোসেনসহ, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটির টিমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কয়েক ঘন্টা খোঁজার পর রাত ৮টায় নৌবাহিনী ডুবুরী দল লাশ উদ্বার করে। এদিকে নিহত তন্নয় পরিবারের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।
উল্লেখ্য করোনা কালিন প্রশাসনের পক্ষ হতে সকল ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ সহ সব কিছু বাঁধা, নিষেধ থাকা শর্তেও পর্যটকরা তা অমান্য করে ঘুরতে আসে। এবং পানিতে নেমে পরে। সম্প্রতি গত বছর পাশ্বর্বতী এলাকায় এভাবে ঘরতে এসে নদীতে নেমে আরো কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যটক পানিতে ডুবে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!