Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

ভূষণছড়ায় গণহত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন 

রিমন পালিত : নিজস্ব প্রতিবেদক:১৯৮৪ সালের ৩১মে রাতব্যাপী রাঙ্গামাটির বরকলে ভূষণছড়া নিরীহ বাঙালী জনগোষ্ঠীর ওপর জেএসএস (শান্তিবাহীনি) কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা।

আজ ৩১মে মঙ্গলবার, সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্মানিত ক‍্যাপ্টেন (অব:) আলহাজ্ব মোঃ তারু মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব কাজী মোঃ মজিবর রহমান, সহ-সভাপতি মোঃ আবদুস শুক্কুর, সম্পাদক মোঃ আবছার, মিজানুর রহমান আখন্দ ও অসংগঠণের বিভিন্ন কর্মীবৃন্দ ।

মানববন্ধনে বক্তারা বলেন পার্বত্যাঞ্চলে ভূষণছড়া গণহত্যা সংঘটিত হত্যাকান্ডগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এবং ভয়াবহ হত্যাকান্ড। দীর্ঘ ৩৬ বছর পার হলেও রাঙামাটি জেলার ভূষণছড়ায় সংঘটিত গণহত্যার বিচার হয়নি।

ভূষণছড়ার নিরীহ চার শতাধিক বাঙালী হত্যার সাথে জড়িত খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচার এবং ফাঁসির দাবি জানানো হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!