Logo
শিরোনাম
লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন ৬ষ্ঠ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত 

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ৬ষ্ঠ বারের মত বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। সোমবার (৩ জুন) বেলা ১২ টায় বান্দরবান জেলা পুলিশের কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার অভিজ্ঞ চৌকস এ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন এই নিয়ে ৬ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নির্বাচিত হন। কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম এর কাছ থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি ফের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন। এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, ওসি আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!