Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

ডেস্ক নিউজ:রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে চন্দ্রঘোনায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ সহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার(১৬ জুন) বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে ডলুছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাঁর ঘর থরকে তাকে আটক করা হয়। আটককৃত উছাইমং মারমা প্রকাশ নিথোয়াই(৩৪) ডলুছড়ি এলাকার থোয়াইচিং মারমার ছেলে।

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ব্যাক্তিকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্র নিশ্চিত করেছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ইতিমধ্যে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুকে হত্যাচেষ্টার মামলা রেকর্ড আছে।

এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্রমামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!