Logo
শিরোনাম
সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বান্দরবানে ২য় পর্যায়ে ঘর পাচ্ছে ৩৩৫ জন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৩৩৫জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজ ১৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় জেলা প্রশাসক জানান,মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্যায়ে ৩শত ৩৯টি ঘর প্রদান করা হয়েছে এবং ২য় পর্যায়ে আগামী ২০জুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বান্দরবানে ঘর পাবে আরো ৩৩৫ জন।

জেলা প্রশাসক আরো জানান,১ম পর্যায়ে বান্দরবান সদরে ৪টি,লামা উপজেলায় ১০০টি,আলীকদম উপজেলায় ৫০টি,নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫টি,রুমা উপজেলায় ৬০টি,রোয়াংছড়ি উপজেলায় ২০টি,থানচি উপজেলায় ৩৪টি (সর্বমোট ৩৩৯টি) ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

আগামী ২০জুন ২য় পর্যায়ে বান্দরবানের লামা উপজেলায় ৯০টি ,নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫টি,রুমা উপজেলায় ১০০টি,রোয়াংছড়ি উপজেলায় ১২০টি (সর্বমোট ৩৩৫টি) ঘরের চাবি আনুষ্টানিক অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের প্রদান করা হবে।

প্রেস বিফ্রিং এ জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!