Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে ২ শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ

॥ রাঙামাটি প্রতিনিধি ॥রাঙামাটিতে চলমান লকডাউনে কর্মহীন অসহায় ও সুবিধা বঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে রাঙামাটি সেনা রিজিয়ন।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার লে. কর্ণেল ইফতেকুর রহমান (পিএসসি)।

এ সময় সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম (পিএসসি,) রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন (পিএসসি) সহ রাঙামাটি সদর জোনের সেনা সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার মধ্যে চাল সাড়ে ৫ কেজি, আটা ১ কেজি, ডাল আড়াই কেজি, আলু ১ কেজি, লবণ আঁধা কেজি, পেয়াজ ১ কেজি ও তৈল ১ লিটার বিতরণ করা হয়।

বিতরণকালে রাঙামাটি রিজিয়ন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলা এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিতরণকৃত উক্ত ত্রাণ সামগ্রীগুলো সেনাবাহিনীর জন্য ইস্যুকৃত রেশন এবং তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সংগৃহীত খাদ্য সামগ্রী হতে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!