Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

রাঙ্গামাটিতে জেএসএস কমান্ডারকে গুলি করে হত্যা

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস দলের সশস্ত্র বাহিনীর কমান্ডার আবিস্কার চাকমা (৪০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সদর উপজেলা বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় সাংগঠনিক দায়িত্ব পালন করছেন আবিস্কার চাকমা। ঐসময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত আবিস্কার চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে বলে জানা গেছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। টিম ঘটনাস্থলে পৌছালে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!