আকাশ মারমা মংসিং
বান্দরবান-রুমা সড়কের গাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই উল্টে ৭ জন নিহত ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
১৬ মার্চ বুধবার দুপুরে মুরংগ বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গাছ (গোল কাঠ) বোঝাই হয়ে একটি ট্রাক রুমা থেকে বান্দরবানের দিকে আসছিল। মুরংগ বাজারের কাছে পাইক্ষ্যংঝিরি এলাকায় এলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও সহকারী এবং ট্রাকে থাকা আরও ৫ জন আহত হয়।
মুরংগ বাজার পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (ক্যাম্প কমান্ডার-আইসি) জাকের আহাম্মদ সিকদার বলেন, ঘটনায় ৭ জন আহত হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি