Logo
শিরোনাম
ঘুমধুমে সাংবাদিক আজিজ’র ওপর হামলার চেষ্টা: পুলিশের উপস্থিতিতে পালিয়ে গেছে বহিষ্কৃত ১ নেতা কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবের আমেজ, লোকে লোকারণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে বনভূমি দখল ও নিধনের মহোৎসব চলছে ঠেকাবে কে ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত কেশবপুরে ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ঈদগাঁওতে সাবেক মেম্বারের বসত বাড়ীতে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি : স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরন, মুক্তিপণে মুক্ত ঈদগাঁও উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

থানচিতে ইউএনও,র ভুয়া পরিচয়ে টাকা দাবি

থানচি প্রতিনিধি

“প্রতারক একটি চক্র থানচি ইউএনও,র ভুয়া পরিচয়ে টাকা দাবি করা হচ্ছে, কোন প্রকার টাকা লেনদেন করবেন না” উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী গুরুত্ব বক্তব্য প্রদানে শেষে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, থানচির ইউএনও,র সরকারি মোবাইল নাম্বারে ক্লোন করে বিভিন্ন স্কুলের শিক্ষকসহ উপজেলা বিভিন্ন ব্যক্তির কাছে কল করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। ইউএনও ভূয়া পরিচয়ে অনেকে কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, এতে কেউ কোন ধরনে বিভ্রান্ত না হওয়ার এবং কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

সোমবার (২১ মার্চ) সকালে থানচি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা উপস্থিত থেকে মাসিক সমন্বয় সভাতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত আছেন, উপজেলা প্রশাসন (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ প্রমূখ।

এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ, শিক্ষক, এলাকা প্রতিনিধি, সুশীল সমাজে ব্যক্তিবর্গ এবং উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!