Logo
শিরোনাম
ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত কেশবপুরে ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ঈদগাঁওতে সাবেক মেম্বারের বসত বাড়ীতে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি : স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরন, মুক্তিপণে মুক্ত ঈদগাঁও উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ অনণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন 

থানচিতে ইয়াবাসহ সাবেক মেম্বার আটক

থানচি প্রতিনিধি

বান্দরবানে থানচিতে চট্টগ্রাম র‌্যাব-৭ ও বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ান (বিজিবি) যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক সাবেক মেম্বারকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে বান্দরবানে থানচি উপজেলা দায়িত্বরত গোয়েন্দা সংস্থা তাদের নিজস্ব সোর্সের গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে থানচির রেমাক্রী ইউপি,র ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় মদক পাড়া নিবাসী ঞোচিংঅং মারমা (৪২) কে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাইলমারা পাড়া এর থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে গ্যালেগ্যা ইউনিয়নের ভরট চাকমা পাড়ায় হাইলমারা ঝিড়িতে বেইলি সেতুর নিচে থেকে তাকে আটক করা হয়। এর আগে গত শনিবার ২৫ মার্চের বলিপাড়া ব্যাটালিয়ানের (বিজিবি)সদস্যরা একটি চালানে ২ হাজার পিস ইয়াবাসহ আরো দুইজনকে আটক করেন।

এদিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারে সময় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে থানচি থানায় সোপর্দ করা এবং মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, এবার সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। বান্দরবানে থানচি উপজেলার মায়ানমার সীমান্তের বড় মদকের চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে চোরাকার্বারীরা ইয়াবা পাচার করছে বলে জানান তিনি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, বিজিবি ও র‌্যাব-৭ অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করার কথা শুনেছি। থানা সোপর্দ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!