রোয়াংছড়ি প্রতিনিধি
বান্দরবানে রোয়াংছড়িতে নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুইচাই পাড়া হতে কলা বোঝা জীপগাড়ি(বি-৭০) মনিরাম পাড়া সুতিজয় ত্রিপুরার ছেলে সবামনি ত্রিপুরা (৪৫) নামে নিহত ও ঘটনাস্থলে আরো ২জন আহত হয়েছে।
১০ এপ্রিল (রবিবার) দুপুর ১.৩০ ঘটিকার সময়ে তুইচাই পাড়া হতে কলা বোঝা জীপগাড়ি (বি-৭০) দিয়ে নিয়ে আসা কলা গাড়ি উল্টিয়ে দূর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, রোয়াংছড়ি ফায়ার সার্ভিস কর্মী ও রোয়াংছড়ি থানায় পুলিশ নিহত ব্যক্তিদেরকে উদ্ধার করেছে। নিহত ব্যক্তি সবামনি ত্রিপুরা (৪৫) পিতা- সুতিজয় ত্রিপুরা মনিরাম পাড়ার নিবাসী। এতে আহত ব্যক্তির মংপ্রু খিয়াং (৩৩) ও উচিংমং খিয়াং (৩৪) ফ্লংক্ষ্যং পাড়া নিবাসী আহত হয়।
স্থানীয় ব্যক্তির উচপ্রু মারমা (৫৬) বলেন নিহত ব্যক্তি সবামনি ত্রিপুরা কলা ব্যবসা করে আসছে দীর্ঘদিন, তিনি হঠাৎ তুইচাই পাড়া হতে নিয়ে আসা গাড়ি উল্টিয়ে গাড়ি নিচে চাপা পরে মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন পাহাড়ে সব জায়গায় উঁচুনিচু রাস্তায় থাকায় ঝুকি নিয়ে বসবাস করে আসছে। পাহাড়ে রাস্তা নিমার্ণের দেখভাল করার মানুষ না থাকায় বেশিভাগ এ ধরনে দূর্ঘটনাতে ভুক্তে হয়।
রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন দূর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশকে পরিবার কাছে হস্তাস্তর করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি