Logo
শিরোনাম
সীমান্ত ও নির্বাচন নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন -১১ বিজিবি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভারি অস্ত্র, গুলি সহ আরাকার আর্মির সদস্য আটক রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ। বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর প্রচারণায় জনতার ব্যাপক সাড়া দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬ শ  কার্ডধারীদের মাঝে  চাউল বিতরণ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিলাইছড়ির ১১ দলীয় ঐক্যজোট  রিক্সার প্রতীক আবু বকর সিদ্দিক এঁর পথ সভা বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার।

দুনিয়া কাপাচ্ছে ‘কেজিএফ টু’

বিনোদন ডেস্ক 

মুক্তির পর থেকেই ‘কেজিএফ টু’ ঝড় যেন থামছেই না। একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে কন্নড় অভিনেতা যশের সিনেমাটি। এবার মুক্তির প্রথম তিন দিনেই আয়ের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেছে কেজিএফের সিক্যুয়েলটি

গড়েছে নতুন রেকর্ড। মুক্তির প্রথম তিন দিনে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’র সংগ্রহ ছিল ১২৭ কোটি রুপি। অন্যদিকে সঞ্জয় দত্ত এবং যশ অভিনীত ‘কেজিএফ টু’ সংগ্রহ করেছে ১৪১.৫০ কোটি রুপি।

বক্স অফিস ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, ‘কেজিএফ টু’র জন্য ছুটির সুবিধা ছিল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। যার ফলে দর্শক আরও বেশি ছিল। এখন যে কেউ বলতে পারে, মুক্তির সেরা দুই সপ্তাহ দক্ষিণী সিনেমার দখলে।

এখনকার সময়ে ব্রান্ডিং বিশাল গুরুত্বপূর্ণ। ‘কেজিএফ টু’ এবং ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ উভয়ই তাদের প্রথম কিস্তি দিয়ে বোর্ডজুড়ে প্রশংসা পেয়েছে। যার কারণে সিনেমার দ্বিতীয় কিস্তিতে সেই ব্রান্ডিং কাজে লেগেছে।

সঞ্জয় দত্তের ‘কেজিএফ টু’ হলো অষ্টম সিনেমা যা মুক্তির প্রথম সপ্তাহেই ১০০কোটি আয় করেছে। সপ্তাহ শেষ হতে এখনো অনেকটা বাকি। সিনেমাটি এখন নতুন রেকর্ড গড়ার অপেক্ষায়। সঞ্জয় দত্ত ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রাভিনা টান্ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!