আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১হাজার মিয়ানমারের বার্মিজ সিগারেট সহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার দিকনির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে একদল পুলিশ ঘুমঘম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় যাত্রীবাহি অটোরিকশা গাড়ী তাল্লাশি চালিয়ে এসব বার্মিজ সিগরেটসহ তাদের আটক করা হয়।
এর পর তাদের কাছ থেকে এক হাজার কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হন পুলিশ।
আটককৃতরা হলেন,কক্সবাজাররের সদর উপজেলার খুরুশকুল ফকিরপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো: ইউনুছ (৩৯)।উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা গ্রামের আবু জাফরের ছেলে মো: সেলিম( ২৫)।পুলিশ জানায় আটক দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি (তদন্ত) মোহাম্মদ শাহাজান সাংবাদিকদের জানান মাদক উদ্ধার, সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি