Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়াতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা। ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা ও হেফজখানায় সবিনা অনুষ্ঠান শুরু বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত। ঈদগাঁও বাজার ও স্টেশনে যানজট নিরসনে পুলিশের সচেতনতা কার্যক্রম নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চকরিয়ায় দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইসলামপুরে সড়কের মাঝে লবণ লোড ও আনলোড, দুর্ঘটনার ঝুঁকি ফাইতংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন

বান্দরবানে যুবকের গলাকাটা মরাদেহ উদ্ধার

বান্দরবান জেলার, রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের, নোয়াপাড়া সংলগ্ন লতাঝিড়ির পাশে জুমঘর থেকে গলাকাটা অবস্থায় ক্যথুইপ্রু মারমা নামের একজনের লাশ পাওয়া গেছে।আজ সকালে লতাঝিড়ি এলাকার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

একই পাড়ার দুই জন বাসিন্দা একসঙ্গে মদ্যপান করে এবং মদ্যপ অবস্থায় তর্কবিতর্কে জড়িত হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে মংরেহ মারমা(৩৬) ধারালো ( দা) দিয়ে ক্যথুইপ্রু মারমাকে (৩৫) গলায় আঘাত করে। ফলে উক্ত স্থানে অতিরিক্ত রক্তক্ষরনে ক্যথুইপো মারমা মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজনেই একে অপরের বন্ধু ও আত্নীয়ের সম্পর্কে মংরের মারমার বোন জামাই ক্যথুইপ্রু মারমা। গতকাল সন্ধ্যায় দুইজনে মদ খাওয়ার জন্য পার্শ্ববর্তী পাহাড়ের জুমঘরে যায়। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজাখুজি করে।

নিহত ক্যথুইপো মারমা (৩৫) নোয়াপাড়া,২ নং তাড়াছা ইউনিয়ন, রোয়াংছড়ি উপজেলা ক্যবাইচিং মারমার ছেলে। অভিযুক্ত মংরে মারমা (৩৬) একই এলাকার মেদোশে মারমার ছেলে।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!