Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

কেশবপুরে পুরুষদের নিয়ে সবজি কাটা(বাছাই) প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আরশাদু ইসলাম কেশবপুর যশোরঃ

যশোরের কেশবপুরে পুরুষদের নিয়ে সবজি কাটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ওয়াইমুভস প্রকল্পের আওতায় ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা পরিত্রাণ এ আয়োজন ব্যতিক্রম আয়োজন করে। উপজেলার বালিয়াডাঙ্গা হরিতলা চত্বরে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় স্থানীয় ৮ জন পুরুষ অংশ নেয়। প্রতিযোগিদের বটি দিয়ে কাটতে হয় আলু, পটল, শসা, আমড়া ও কলা। তাদের ভেতর থেকে সেরা ৩ জনকে বাছাই করেন নারী বিচারকেরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বালিয়াডাঙ্গা এলাকার নির্মল দাস, দ্বিতীয় হৃদয় দাস ও তৃতীয় কাজল দাস।
নারীর গৃহস্থলীর কাজকে মর্যাদা দেওয়া ও অর্থনৈতিক মানদন্ডে নেওয়ার জন্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে পুরুষদেরকে নিয়ে গৃহস্থলীর কাজের এ প্রতিযোগিতার আয়োজন করে পরিত্রাণ।
সংস্থার ভলান্টিয়ার মিনা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তেল, আটা ও লবণ তুলে দেন। পরিত্রাণের প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারী নেত্রী ভগ্নী নিবেদিত মঞ্চের পরিচালক রত্না চন্দ্র দে, মনিরা খানম, সুফিয়া পারভীন, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস ও পরিত্রাণের কর্মসূচী সমন্বয়কারী রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!