Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

রামু উপজেলায় ভূট্টো চেয়ারম্যান,আবদুল্লাহ ও মুন্নী ভাইস চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম ভূট্টো, ভাইস চেয়ারম্যান পদে আবদুল্লাহ সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুসরাত জাহান মুন্নী নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে রামু উপজেলা পরিষদের নির্বাচন  শান্তিপূর্ণ পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ( তৃতীয় ধাপে) রামু উপজেলায়  চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী অংশ নিয়েছেন।

ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সিরাজুল ইসলাম ভূট্টো (মোটর সাইকেল)। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৮০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস) ১৬ হাজার ৯৮৪ ভোট এবং মোহাম্মদ ইউসুফ ২ হাজার ১২৪ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. আবদুল্লাহ সিকদার (চশমা) ২৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সালাহ উদ্দিন (তালা) ১২ হাজার ৪০৮ ভোট, মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ) ১০ হাজার ৪৮৬ ভোট, মোস্তাক আহমদ (টিউবওয়েল) ৯ হাজার ১০৪ ভোট ও কায়সার কামাল চৌধুরী শিমুল (মাইক) ৬ হাজার ১৪২ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুসরাত জাহান মুন্নী (প্রজাপতি) ৩৪ হাজার ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মুসরাত জাহান মুন্নী রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসানা জেসমিন পপি (কলস) ২৭ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

চেয়ারম্যান পদে বিজয়ী সিরাজুল ইসলাম ভূট্টো  ইতিপূর্বে ২০১১ ও ২০২২ সালে  নির্বাচনে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

অপরদিকে এই নির্বাচনে পরাজিত সোহেল সরওয়ার কাজল জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বড় ভাই। সোহেল সরওয়ার কাজল রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি। তিনি ২০০৩ সালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২০০৯ ও ২০১৯ সালে দুইবার রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!