Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

চকরিয়ার কাভার্ডভ্যান-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক সহ গুরুতর আহত ৪

মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় কাভার্ডভ্যান ও ডাম্পার (পিকআপ) এর মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার (পিকআপ)’র মুখোমুখি সংঘর্ষে দুটো গাড়িই দুমড়েমুচড়ে যায়। এতে উভয় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই অংশে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!