বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় ভাল্লুকের আক্রমণে ০১জন আহত বেসামরিক ব্যক্তিকে আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান প্রসঙ্গে। সোমবার (৩০ ডিসেম্বর ২৫ইং) ১২টায় দিকে আলীকদম উপজেলাধীন কুরুকপাতা ইউপির কাইক্ষন পাড়া নামক এলাকায় জুম চাষ করার সময় খাইংডং ম্রো (বয়সঃ ৫২ বছর, পিতাঃ ম্রাংপুং ম্রো, সাংঃ কাইক্ষন মুরং পাড়া, ৫ নং ওয়ার্ড, কুরুকপাতা ইউপি, আলীকদম) নামক ০১ জন ম্রো সম্প্রদায়ের পাহাড়ী ব্যক্তি বন্য ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়।পরবর্তীতে, উক্ত ব্যক্তির আর্তনাদ শুনে স্থানীয়রা উদ্ধার করে ৩টায় বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে আসে। রোগীর অবস্থা আশঙ্কাজনক বিধায় ক্যাম্প হতে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বিকালবেলা আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা জন্য
রোগীর ডান চোখ ও কপালের ডান পার্শ্বে বড় ক্ষত থাকায় শারীরিক অবস্থা অস্থিতিশীল বিবেচনায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আলীকদম সেনা জোনের মানবিক সহায়তায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এ্যাম্বুলেন্স যোগে বান্দরবান সেনানিবাস্থ এমডিএসে পাঠান। এই সেবা পেয়ে আহত পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি