Logo
শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন  পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ‎ঈদগাঁওতে শিকলবন্দি ঢাবির শিক্ষার্থী উদ্ধার ১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত ঈদের দিন পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন

লামায় গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে, পার্বত্য জেলা বান্দরবানের লামায় এক বিশেষ জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার-বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) সকালে রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস লামার (লামা,আলীকদম, নাইক্ষ্যংছড়ি) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন তিনি বক্তব্যে বলেন,“গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন তা নিশ্চিত করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদানের নিয়ম-কানুন, নির্বাচন পূর্ব ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!