Logo
শিরোনাম
চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে  প্রচারণা: এনসিপি মনোনীত অ্যাম্বাসেডরের সমর্থনে গণসংযোগ। ঈদগাঁওতে মেধাবৃত্তি-শিক্ষক সম্মাননায় প্রধান অতিথি ব্যারিষ্টার নুরুল আজিম বলেন-  আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীদিনে রাস্ট্র পরিচালনা করবে,সমাজে নেতৃত্ব দেবে…. ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি : ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে– সালাহউদ্দিন আহমদ

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক ।

রাজস্থলী প্রতিনিধি ।

রাঙামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ই তলি এলাকায় অপর মুখি মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক ও যাত্রী গুরুতর আহত হয় বলে জানায় স্থানীয়রা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
আহতরা হলেন উপজেলার বাচিংমং মারমা, অংছাইন মারমা, আপ্রুমং মারমা তারা গাইন্দ্যা এলাকার ব বাসিন্দা
স্থানীয়রা জানান, উপজেলা সদরের বড়ইতলিে এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে আরেক টি মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
রাজস্থলী হাসপাতালের ডাক্তার সৌমেন্দ্র বড়ুয়া জানান,বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টার দিকে দূর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনলে আমরা দ্রুত জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেই। রোগীর চোখ ও বাম হাতের হাড় ভেঙ্গে গেছে। প্রচুর রক্ষক্ষরণ হওয়াতে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া হয়েছে। তবে রোগীর পালস্ ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে। আমরা রোগীর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য থোয়াইউচিং মং মারমা জানান, এসব মোটর বাইকের অনুমোদনহীন সড়কে চলাচলের ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটেছে এবং চালকসহ সাধারণ যাত্রীরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। এছাড়াও এসব গাড়ির চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স এবং এর বেশিরভাগ চালকই অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও বেশ কয়েকজন চালক এই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া জরুরি হয়ে পড়েছে।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় তিনজন ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অনুমোদনহীন এসব মোটর বাইক যাতে মূল সড়কে চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!