এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার জালালাবাদে অন্যতম দ্বীনি শিক্ষাঙ্গন ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
৫ ফ্রেরুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকেই ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশ্বস্থ মাদ্রাসা গেইট হয়ে যাত্রা করেছেন শিক্ষা সফরটি। যাত্রাকালে কোরআন তেলোয়াত ও ইসলামী সংগীত পরিবে শন করেন ছাত্ররা।
এ যাত্রায় কক্সবাজারের দৃষ্টিনন্দন পাকুয়ারটেক
আইকনিক রেল স্টেশন,বসুন্ধরা পার্ক, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে ভ্রমণে মেতে উঠেছেন এই মাদ্রাসার শিক্ষার্থীরা। সাথে ছিলেন শিক্ষকরাও।
শিক্ষার্থীরা বিভিন্ন নান্দনিক সৌন্দর্য্যেময় স্পট দেখে সত্যি মন ভরে যায়। দুপুর বেলার ভোজন সহ শিক্ষার্থীদের কলকাকলী আর আনন্দঘন পরিবেশে দিনটি পার করা হয়।
এ শিক্ষা সফরে মাদ্রাসার পরিচালকের নেতৃত্বেই শিক্ষার্থীসহ অন্যন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার পরিচালক নজরুল ইসলাম ঈদগাহী বলেন, শিক্ষার পাশাপাশি মনন বিকাশের জন্য শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ জরুরী। এ ধারাবাহি কতায় নতুন বছরের শুরুতে এ মাদ্রাসার শিক্ষা সফর।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি