Logo
শিরোনাম
চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে  প্রচারণা: এনসিপি মনোনীত অ্যাম্বাসেডরের সমর্থনে গণসংযোগ। ঈদগাঁওতে মেধাবৃত্তি-শিক্ষক সম্মাননায় প্রধান অতিথি ব্যারিষ্টার নুরুল আজিম বলেন-  আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীদিনে রাস্ট্র পরিচালনা করবে,সমাজে নেতৃত্ব দেবে…. ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি : ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে– সালাহউদ্দিন আহমদ

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার, সমাপনী অনুষ্ঠান ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সম্পন হয়েছে। উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার শ্রেষ্ট গুনী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহ ইলিয়াস চৌধুরী, প্রধান বক্তা ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, রমা ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ মুসা, আনন্দমোহন মজুমদার, রাজিয়া বেগম, মিলি ঘোষ, জুয়েল দাশ, মোঃ রিয়াদ, মিজানুর রহমান, আবুল হোসেন, দুলাল চৌধুরী রিঙ্কু চক্রবর্তী,জুয়েল চক্রবর্তী, টুম্পা সিংহ, মনোয়ারা বেগম, নিউটন দাশ, ইসমত জাহান,লিটন দে, প্রিয়াঙ্কা চৌধুরী। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক বজলুর রশিদ শাওন প্রমুখ।

সভাপতির বক্তব্যে চক্রশালা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন,শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বিত চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও নান্দনিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব, এটি শিক্ষার্থীদের মধ্যে সহিষ্ণুতা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে, যা ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠায় শিক্ষক ও বাবা- মায়ের ভুমিকা অপরিসীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!