Logo
শিরোনাম
চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে  প্রচারণা: এনসিপি মনোনীত অ্যাম্বাসেডরের সমর্থনে গণসংযোগ। ঈদগাঁওতে মেধাবৃত্তি-শিক্ষক সম্মাননায় প্রধান অতিথি ব্যারিষ্টার নুরুল আজিম বলেন-  আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীদিনে রাস্ট্র পরিচালনা করবে,সমাজে নেতৃত্ব দেবে…. ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি : ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে– সালাহউদ্দিন আহমদ

ঈদগাঁওতে মেধাবৃত্তি-শিক্ষক সম্মাননায় প্রধান অতিথি ব্যারিষ্টার নুরুল আজিম বলেন-  আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীদিনে রাস্ট্র পরিচালনা করবে,সমাজে নেতৃত্ব দেবে….

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ঈদগাঁওতে হাজেরা-নুর ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার এবং শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল মিলনায়তনে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাউন্ডেশনের পৃষ্টপোষক ব্যারিষ্টার নুরুল আজিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা কোন অনুগ্রহ নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার।

যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় না, ইতিহাস তাকে ক্ষমা করে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজকে নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।

তিনি বলেন,‘শিক্ষকদের সম্মান না করলে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়। শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তারা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলেন। একজন শিক্ষকের সম্মান নিশ্চিত হলে একটি প্রজন্ম আলোকিত হয়। কিন্তু শিক্ষকের অবমূল্যায়ন হলে সেই জাতি অন্ধকারের দিকে এগিয়ে যায়।

জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  গিয়াস উদ্দিন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল হক, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল প্রমুখ।

উপজেলার ৯টি মাদরাসা ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৭ জন শিক্ষার্থী হাজেরা- নুর  মেধাবৃত্তি ২০২৫’ পরীক্ষায় অংশগ্রহণ করে।  মাত্র ৫০ টাকা ফিতে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরদেরকে নগদ টাকার বৃত্তিসহ সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। একই সাথে অনুষ্টানে জয়নাল আবেদীন, মাওলানা নুরুল ইসলাম ও মিন্নুনাহারসহ তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!