Logo
শিরোনাম
ঈদগাঁওতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুযারী ত্রযোদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে যৌথ মহড়া ও নিরাপত্তা টহল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয়। এতে বিভিন্ন বাহিনীর সদস্যরা সুসংগঠিত কুচকাওয়াজের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকাগুলো পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সীমান্তবর্তী এই উপজেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই প্রশাসনের প্রধান লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত।
স্থানীয় বাসিন্দারা জানান, যৌথ বাহিনীর এই মহড়া ও টহল কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার হওয়ায় তারা আশাবাদী, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
উপজেলা প্রশাসন সূত্র আরও জানায়, নির্বাচন পর্যন্ত এ ধরনের টহল ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণকে গুজবে কান না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!