চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড লালারখীল গ্রামের নিরীহ দানু মিয়া গং এর পৈতৃক জায়গা জবরদখল করে গৃহ নির্মাণ করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়
মৃত কামাল মিয়ার পুএ বাদী হয়ে একই এলাকার নুর মোহাম্মদ এর বিরুদ্ধে থানায় জিডি নং ৭৫৮ দায়ে করেছে।
জিডি সুএে জানাযায় দীর্ঘদিন যাবত পৈতৃক জায়গায় ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিশ বৈঠক হয়। কিন্তু প্রতিপক্ষরা তাহা মানছেনা। এমন অবস্থায় গত ১৩ জানুয়ারি সকাল ৮টার সময় ঘটনাস্থলে বাদী দানু মিয়া গেলে সেখানে দেখতে পান নির্মাণ কাজ করতে এতে বাদী বাঁধা দিলে বিবাদী তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় জিডি করেন। পটিয়া থানার পুলিশ প্রশাসন
সার্ভেয়ার দুই পক্ষের প্রতিনিধি নিয়ে মিমাংসা করে দেন। বাদী পক্ষ মেনে নিলেও কোন অবস্থায় মানতে নারাজ,
কিন্তু প্রতিপক্ষ বিবাদী গায়ে জোরে বিরোধীয় জায়গায় নির্মাণ কাজ করলে সংঘর্ষের আশংকা করেছে বাদী দানু মিয়া। দানু মিয়া জানান,
আমার খরনা মৌজার তফশীলক্ত আরএস খতিয়ান নং-৮৪৩, দাগ নং-২৪৪৬, ২৬৭৫, জমির পরিমান-৪.৩ শতক, ভুমি হয়। উক্ত ভুমি প্রতিপক্ষ
নুর মোহাম্মদ গং জবরদখল পায়তারা
করে নির্মাণ কাজ করার চেষ্টা করছে, বাঁধা দিলে সংঘর্ষ হবে তাই আমি পটিয়া থানার ওসি সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি