বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের সদরে নেসলে কোম্পানির এক ডেলিভারিম্যানের কাছে পাহাড়ি সশস্ত্র সংগঠনের পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে মোঃ আরাফাত (ওরফে মালেক) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটকের পর পুলিশে হস্তান্তরের প্রক্রিয়ার সময় অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বান্দরবান সদরস্থ ট্রাফিক মোড়ে নেসলে কোম্পানির ডেলিভারিম্যান মোঃ তারেক ইসলামের গতিরোধ করেন আরাফাত। নিজেকে পাহাড়ি সশস্ত্র সংগঠন ‘ইউপিডিএফ (গণতান্ত্রিক)’-এর সদস্য পরিচয় দিয়ে তিনি ২০,০০০ টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী তারেক ইসলাম ও তার সহযোগীরা তাদের ব্যবহৃত হাইচ গাড়ি নিয়ে দ্রুত বান্দরবান বাজার এলাকা ত্যাগ করেন এবং রেইচা আর্মি চেকপোস্টে গিয়ে অভিযোগ জানান।ভুক্তভোগীদের কাছে বড় অংকের নগদ টাকা থাকায় নিরাপত্তার খাতিরে তারা চেকপোস্টে অবস্থান নেন। পরবর্তীতে সদর থানার পুলিশের সহায়তায় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়।একই দিন রাত ১১:০০ ঘটিকার দিকে অভিযুক্ত আরাফাত রেইচা বাজার থেকে বান্দরবান সদরে যাওয়ার পথে রেইচা চেকপোস্টে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে: ১টি বাটন ফোন, ১টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি মাহিন্দ্রা গাড়ি (নম্বর: B.L76) জব্দ করা হয়।আটককৃত ব্যক্তিকে বান্দরবান সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলাকালীন (২৪ ফেব্রুয়ারি) রাত ১২:০৫ ঘটিকার দিকে তিনি কৌশলে রুমের দরজা বন্ধ করে দেন। জানালার পর্দা ব্যবহার করে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দরজা ভেঙে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। অভিযুক্তের পরিচয় মোঃ আরাফাত পিতা: রবিউল ইসলাম ঠিকানা: মুসলিমপাড়া, কুহাং ইউনিয়ন, বান্দরবান এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যক্তিটি বাঙালি হওয়া সত্ত্বেও পাহাড়ি সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিল।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি