Logo
শিরোনাম
লামায় বন্য হাতির আক্রমণে একজন কৃষকের মৃত্যু বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে  বিএনপির সংবাদ সন্মেলন দীর্ঘ বছরেও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা…. ঈদগাঁও বাজারজুড়ে অঘোষিত যানবাহন স্টেশন, ত্রিমুখী সমস্যা বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে  বিএনপির সংবাদ সন্মেলন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অনুপ্রবেশ কালে আরাকান আর্মির ৩ সদস্য আটক পাহাড়ে সশস্ত্র সংগঠনের পরিচয়ে চাঁদা দাবি; রেইচা চেকপোষ্টে আটক অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২৯ একর পপিক্ষেত ধ্বংস, বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা পাহাড়ী সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, নিহত ১ লামায় প্রভাবশালী দখলে বেড়ে উঠেছে বালু খেকোদের দৌরাত্ম সাংসদ লুৎফুর রহমান কাজলের সাথে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের সাক্ষাৎ

বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে  বিএনপির সংবাদ সন্মেলন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বিলাইছড়িতে আগামী জেলা পরিষদ সদস্য পদে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে না দিয়ে অন্য একজন যোগ্য ব্যক্তিকে মানোন্নয়ন দেওয়া দাবিতে সংবাদ সন্মেলন করেছেন উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সন্মেলন করেন। এসময় জেলা পরিষদ সদস্য পদে অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন। ১২ জন জেলা পরিষদ সদস্য পদে প্রার্থীরা হলেন বিএনপির জয়সিন্ধু চাকমা, শান্তি রায় চাকমা( রায়ধন), মো.জাফর আহাম্মদ, রেজাউল করিম রনি, মো.ইমাম হাসান সিকদার, শামশু তঞ্চঙ্গ্যা, খুশি বাবু তঞ্চঙ্গ্যা, চাথোয়াই রোয়াজা (প্রাত্তন ইউপি চেয়ারম্যান), ভিএল পাংখোয়া, রিনলম পালম বম,নেইলাই পাংখোয়া এবং ধনমুনি চাকমা।


তাদের দাবি তারা দীর্ঘ দিন ধরে বিএনপির সক্রিয় কর্মী এবং সবসময় সুখে- দুংখে দলকে রক্ষা করতে এবং জনগণের পাশে রয়েছেন। এজন্য জেলা পরিষদ সদস্য নিয়োগ পেলে আমাদের বারো জন হতে দিতে হবে বা পেতে হবে । তাদের অভিযোগ এযাবৎ এ্যাংলিয়ানা পাংখোয়া বিএনপির সঙ্গে কোনো  সম্পৃক্ত  ছিলো না। এজন্য  এ্যাংলিয়ানা সহ তার গোষ্ঠীদের থেকে কোন জনকে পুনরায় যেন আর জেলা পরিষদ সদস্য হিসেবে নিয়োগ না হন সেজন্য সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সাফ জানিয়ে দেন। তারা আরো জানান, এখানে বিভিন্ন সম্প্রদায়ের ১২ প্রার্থী তাদের দাতা জমা দিবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান এঁর কাছে । সেখানে থেকে দীপেন যাকে যোগ্য মনে করে তাকে জেলা পরিষদ সদস্য পদে নিয়োগ দেবে সেক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু এ্যাংলিয়ানাকে না। এ্যাংলিয়ানাকে দিলে জনগণ মেনে নিবে না বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!