Logo
শিরোনাম
বিদ্রোহী কবি ঈদগাঁওর আরিফের সংগ্রামী জীবন….. বান্দরবানে আগুনে পুড়ল ৭ বসতঘর ও দোকান গ্রামে নারী দর্জিরাও থেমে নেই…. ঈদগাঁওতে ঈদ মৌসুমে ব্যস্ত দর্জিপাড়ার দর্জিরা পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি বম জনগোষ্ঠীর সঙ্গে  সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মহিলা আটক আব্দুল জলিল কোম্পানি ও টি এস গাড়ি মালিক ফাইতং অটোবাইক টমটম মালিক সমিতি উদ্যোগে রাস্তা সংস্কার জালনোট আতংক কাটছেনা….. জমে উঠেছে ঈদগাঁওয়ের ঈদ বাজার,নারী-পুরুষ ক্রেতাদের ভীড় বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান

রাজস্থলী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি।

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিনা আক্তার । এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি মো. আতাউর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।সভাপতির বক্তব্যে ইউএন ও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।সভায় বিগত মাসের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ভাবে উপহার দেওয়া বিষয়ে গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি গতমাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নির্ধারণ করা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!