Logo
শিরোনাম
বিদ্রোহী কবি ঈদগাঁওর আরিফের সংগ্রামী জীবন….. বান্দরবানে আগুনে পুড়ল ৭ বসতঘর ও দোকান গ্রামে নারী দর্জিরাও থেমে নেই…. ঈদগাঁওতে ঈদ মৌসুমে ব্যস্ত দর্জিপাড়ার দর্জিরা পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি বম জনগোষ্ঠীর সঙ্গে  সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মহিলা আটক আব্দুল জলিল কোম্পানি ও টি এস গাড়ি মালিক ফাইতং অটোবাইক টমটম মালিক সমিতি উদ্যোগে রাস্তা সংস্কার জালনোট আতংক কাটছেনা….. জমে উঠেছে ঈদগাঁওয়ের ঈদ বাজার,নারী-পুরুষ ক্রেতাদের ভীড় বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান

গ্রামে নারী দর্জিরাও থেমে নেই…. ঈদগাঁওতে ঈদ মৌসুমে ব্যস্ত দর্জিপাড়ার দর্জিরা

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদুল ফিতরের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই
গ্রামীন জনপদের নারী পুরুষরা টেকসই মজবুত
কাপড় সেলাইয়ে ব্যস্তমুখর হয়ে পড়েছে। চলতি ঈদ মৌসুমে দর্জি পাড়ায় দর্জিরা এখন মহাব্যস্ত।
এই ঈদকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও বাজারে বিভিন্ন মার্কেট এবং দর্জিপল্লিতে এখন উপচেপড়া ভিড়। ঈদের নতুন পোশাক তৈরি করতে রাত-দিন সমানতালে কাজ করে দর্জিরা।

দেখা যায়, ঈদগাঁও বাজারের মাতবর মার্কেটসহ অলিগলির দর্জি পাড়ায় প্রতিটি দর্জি দোকানে চলছে ব্যস্ততার মুহূর্ত। সকাল থেকে গভীর রাত অবধি চলছে কাপড় কাটিং ও মাপ নেওয়া এবং ঝর ঝর শব্দে সেলাইয়ের কাজ।
এছাড়া বড় বড় কাপড়ের দোকান থেকে অর্ডার কৃত ত্রিপিছ,শার্ট,মেকসিসহ নানা কাপড় টেকসই সেলাইয়ে ঝুঁকছে ক্রেতারা।
তবে বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের
পাশাপাশি গ্রামের মানুষও নতুন পোশাক তৈরির জন্য দর্জিদের কাছে ভিড় করছেন। দূর-দূরান্ত থেকে কাপড় কিনে এনে মাপ দিয়ে যাচ্ছেন ক্রেতারা। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের পোশাকের চাহিদা বেশি। পাঞ্জাবি, পায়জামা, থ্রি-পিস, ফ্রক ও বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্তসময় পার করে কারিগর। এছাড়াও পাড়া মহল্লাজুড়ে নারী পুরুষ দর্জিরাও বসে নেই। তারাও অর্ডার ভিত্তিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাদের কাছে ঝুঁকছেন নারীরা।

দর্জিরা জানান,ডিজাইন ও টেকসই সেলাইয়ের ওপর ধরা হচ্ছে মজুরী। রমজানের শুরু থেকেই অর্ডার নেওয়া শুরু হয়েছে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, কাজের চাপ ততই বাড়ছে।

দর্জিরা আরো জানান,সেলাইয়ের খরচ কিছুটা বেড়েছে। তবুও ঈদের আনন্দে নতুন পোশাকের প্রতি মানুষের আগ্রহ কমেনি। কর্মচারীদের মতে, ঈদের আগে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করতে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। নতুন পোশাকের আনন্দে এখন ঈদগাঁওয়ের মার্কেট গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!