Logo
শিরোনাম
বিদ্রোহী কবি ঈদগাঁওর আরিফের সংগ্রামী জীবন….. বান্দরবানে আগুনে পুড়ল ৭ বসতঘর ও দোকান গ্রামে নারী দর্জিরাও থেমে নেই…. ঈদগাঁওতে ঈদ মৌসুমে ব্যস্ত দর্জিপাড়ার দর্জিরা পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি বম জনগোষ্ঠীর সঙ্গে  সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মহিলা আটক আব্দুল জলিল কোম্পানি ও টি এস গাড়ি মালিক ফাইতং অটোবাইক টমটম মালিক সমিতি উদ্যোগে রাস্তা সংস্কার জালনোট আতংক কাটছেনা….. জমে উঠেছে ঈদগাঁওয়ের ঈদ বাজার,নারী-পুরুষ ক্রেতাদের ভীড় বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান

বান্দরবানে আগুনে পুড়ল ৭ বসতঘর ও দোকান

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের শহরে উজানী পাড়ায় আগুনে ৬টি বসতঘর এবং একটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে শহরে পৌরসভার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিমন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে ৫টি ঘরবাড়ি এবং একটি রেস্টুরেন্ট সম্পূর্ণ পুড়ে যায়। তার পাশে একটি বিল্ডিংয়ের একটি ফ্লোরও ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাড়ে পাঁচটার দিকে একটা রেস্টুরেন্টের রান্না ঘর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। পাশে কয়েকটি বাড়ি বেড়া ঘর হওয়ায় তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!