Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও থানার পুলিশ এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় মূল অভিযুক্তসহ ৩ জনকে আটক করেছে। এসময় অভিযুক্তদের কাছ থেকে লুণ্ঠিত ৩ ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, ৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ইউনিয়নের পূর্ব মোহনভিলা এলাকার এক তরুণীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন অজ্ঞাত এক ভাড়া বাসায় আটকে রাখা হয়। ৩ মার্চ রাত থেকে ৬ মার্চ সকাল পর্যন্ত অভিযুক্তরা ভিকটিমকে একাধিক বার জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আটকৃকৃতরা হলো আতিক উল্লাহ (২১), পিতা- বদিউর রহমান, চৌফলদন্ডী, কক্সবাজার সদর। ছৈয়দুল করিম (২২), পিতা- ছব্বির আহমদ, বটতলী পাড়া, জালালাবাদ, ঈদগাঁও এবং মোহাম্মদ মোতাহের হোসেন (২১), পিতা- আইয়ুবুর রহমান, খোনখারখিল, জালালাবাদ, ঈদগাঁও।

পুলিশ জানিয়েছে, আসামীদের কাছ থেকে লুণ্ঠিত ২ ভরি ওজনের ১টি চেইন, ৪ আনা ওজনের ২টি আংটি ও ১২ আনা ওজনের ১ জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা এই ধরনের ঘটনা প্রতিহত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!