Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। ঈদের অনাবিল উৎসবে যে যার যার মতন সাধ্যমতো নতুন জামা কাপড় কিনে থাকে। আর কেনাকাটা শেষে পছন্দের জুতার কথা যেন কেউ ভুলেনা। তরুণেরা নিত্য নতুন ফ্যাশনের জুতা আর তরুণীরা ব্যস্ত কাপড় সাথে ম্যাচিংয়ে।

ঈদকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও বাজারের ডজনাধিক মার্কেট ও শো-রুমে নারী-পুরুষ ক্রেতাদের কেনাকাটার ভীড় যেন লক্ষনীয়। ক্রেতারা জুতার দোকানে ছোটাছুটি করতে থাকেন। পছন্দনীয় জুতা মেলাতে।

৬ মার্চ (শুক্রবার) দুপুরে ঈদগাঁওয়ের শফি সুপার মার্কেটসহ বিভিন্ন জুতার দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড়ের চিত্র চোখে পড়ে। পুরুষের চেয়ে নারীদের উপস্থিত খুব বেশি।

বাজারের নিউ মার্কেট,রহমানিয়া মার্কেট, বঙ্গ মার্কেট,পশ্চিমের গলি,জাপান মার্কেট, ইসলামীয়া শপিং কমপ্লেক্স এবং ছোট বড় ডজনাধিক মার্কেট ও শপিং মলে দেয়ালে সারি সারি টাঙানো রয়েছে রকমানী জুতার সমাহার। তবে জুতার দাম যেন ক্রেতাদের নাগালের বাহিরে। স্বাদ থাকলেও স্বাধ্য নেই এমন অবস্থা।

দোকানে ঢুকলে চোখে পড়ে জুতা সাজানো রয়েছে দেয়ালজুড়ে। কিছু জুতা চায়না আর চামড়া দিয়ে তৈরি করা। মান,টেকসই।

কিছু দোকানে জুতার দাম দরদার করে কিনতে পারলেও আর কিছু দোকানে বা শো-রুমে জুতার একদামে বিপাকে পড়েন গ্রাম থেকে আসা নারী-পুরুষ ক্রেতারা। এই দোকানে জুতার সাথে লাগানো স্টিকারে একদাম লিখে দেয়। পছন্দ হলেও সেখানে দরদামের কোন সুযোগ রাখেনি বিক্রেতারা।

ক্রেতারা বলেছেন, ঈদ মানেই নতুন জুতা। পোশাক যেমনই হোক না কেন নতুন জুতা হতে হবে। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত পছন্দের জুতা কিনতে ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!