আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার আয়োজনে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
০৬ মার্চ (শুক্রবার) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আবু নাছের
।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্রগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাও: রফিক বশরী ।
অনুষ্ঠানে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন বান্দরবান জেলার সহ সভাপতি রফিক আহমদ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হামিদুল হক, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুর, সদর সেক্রেটারি মাওলানা ঈদুল আমিন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুর ছাদেক ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির-সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার মাস।
এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার মাহফিল শেষ হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি