Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার আ‌য়োজ‌নে সাংবা‌দিক ও বি‌শিষ্টজন‌দের সম্মা‌নে ইফতার মাহ‌ফিল সম্পন্ন হ‌য়ে‌ছে।
০৬ মার্চ (শুক্রবার) বি‌কে‌লে উপ‌জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সদর ইউনিয়ন জামায়া‌তের আমীর মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আবু নাছের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্রগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাও: রফিক বশরী ।

অনুষ্ঠানে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন বান্দরবান জেলার সহ সভাপতি রফিক আহমদ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হামিদুল হক, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুর, সদর সেক্রেটারি মাওলানা ঈদুল আমিন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুর ছাদেক ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির-সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার মাস।

এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার মাহফিল শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!