Logo
শিরোনাম
বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল পোকখালীতে ইয়াবাসহ আটক -১  কেশবপুরে গাঁজা সহ যুবক আটক ঈদগাঁওতে ঈদ মৌসুমে আতর-টুপি-সুরমার কদর, দামেও স্বস্তি ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ

পোকখালীতে ইয়াবাসহ আটক -১ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার পোকখালীতে ইয়াবাসহ শহিদুল্লাহকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১ টার দিকে পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল্লাহ পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান,উক্ত বাজার সংলগ্ন নূর আলম ফার্মেসীর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে সংবাদের ভিত্তিতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শহিদুল্লাহকে আটক করা হয়। ধৃতের দেহ তল্লাশি করে ৩০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনে ব্যবহৃত ১২টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!