Logo
শিরোনাম
ঈদগাঁওতে ঈদ মৌসুমে আতর-টুপি-সুরমার কদর, দামেও স্বস্তি ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত।

ঈদগাঁওতে ঈদ মৌসুমে আতর-টুপি-সুরমার কদর, দামেও স্বস্তি

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

পবিত্র ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে,ততই উৎসাহ আর উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। আর তরুন,যুবক,শিশুদের মাঝে এসব জিনিসের কদর বাড়ছে।

ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি, টুপি পরে সুরমা ও আতর লাগিয়ে জায়নামাজ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবারের ন্যায় এবারও ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে যাবেন। সে লক্ষে কক্সবাজারের ঈদগাঁও বাজারের পশ্চিম গলির আতর টুপি দোকানসহ চলমান মৌসুমে ভ্রাম্যমান ব্যবসায়ীদের কাছ থেকে নতুন জামাকাপড়ের পাশাপাশি সুরমা, আতর, টুপি ও জায়নামাজ কেনার হিড়িক পড়েন। কদর বেড়েছে এসবের।

দেখা যায়,দোকানে দোকানে নানা ডিজাইনের টুপি সারি সারি সাজানো। পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে পাথরের তসবিহ আতর ও সুরমা। কোন কোন ক্রেতা এসবের দামদর করছেন। অনেকে করছেন না। কিনে নিচ্ছেন পছন্দের এসব জিনিস।

আরো দেখা যায়, আতর,টুপি ও সুরমার দোকানসমুহে ভীড় করছে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন গ্রামীন জনপদের তরুন,যুবক ও শিশুরা। টুপি বা আতর নিতে কেউ আসছে মা বাবার হাত ধরে,কেউবা ভাই বোনের হাত ধরে, আত্বীয় স্বজন দের সাথে এসে ঈদের নামাজের প্রয়োজনীয় জিনিস কিনছে।জায়নামাজ একেক দোকানে একেক দাম,নানাজাতের আতর সুগন্ধি নিয়ে দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। সুরমার দামও কম নয়।

ঈদগাঁও বাজারের ইনসাফ স্টোরের মালিক সাইদুল ইসলাম জানান, চলতি মৌসুমে ঈদ বাজারে কমদামী আতর ৩০ টাকা ২শত টাকা পযন্ত বিক্রি করা হচ্ছে। টুপি ৫০ থেকে ১শত ৫০ টাকা,সুরমা ৫০/৬০ টাকা,তাজবি ৫০ থেকে ১শত ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মালেক স্টোরের নোয়াখালীর মোস্তফা জানান,বেশি দামী আতর আল হেরামাইন ৮৫০,জান্নাতুল ফেরদৌস ৭৫০, রিহ্যাব ২০০ টাকায়,বিক্রি হচ্ছে। টুপি ২শত টাকায় বিক্রি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!