Logo
শিরোনাম
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত। ঈদগাঁও বাজার ও স্টেশনে যানজট নিরসনে পুলিশের সচেতনতা কার্যক্রম নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চকরিয়ায় দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইসলামপুরে সড়কের মাঝে লবণ লোড ও আনলোড, দুর্ঘটনার ঝুঁকি ফাইতংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন লামায় প্রথম ফ্যামিলি কার্ড কার্যক্রম শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ডে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন হবে: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান অলিগলিজুড়ে মহিলা ক্রেতাদের ভীড়….. ঈদগাঁওর ঈদ বাজারে নারীরা শাড়ীর পরিবর্তে এবাব ঝুঁকছেন থ্রি পিসে

ইসলামপুরে সড়কের মাঝে লবণ লোড ও আনলোড, দুর্ঘটনার ঝুঁকি

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

​ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাস্তার মাঝখানে ট্রাক দাঁড় করিয়ে লবণ লোড-আনলোড করার অভিযোগ উঠেছে। এর ফলে প্রতিনিয়ত সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

​দেখা গেছে, ইসলামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের অর্ধেকেরও বেশি অংশ দখল করে ট্রাক বা ড্রাম্পার দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এসব ট্রাকে লবণ লোড করার সময় পাশ দিয়ে অন্য কোন বড় যানবাহন বা ট্রাক যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকছেনা। অনেক ক্ষেত্রে লবণ থেকে নিঃসৃত পানি ও কাদা রাস্তায় পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাচ্ছে। যা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলছে।

​দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের মতে,সরু এ রাস্তা গুলোতে যখন একটি ট্রাক দাঁড়িয়ে থাকে, তখন বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক বা যাত্রীবাহী গাড়ি পাশ কাটাতে গিয়ে রাস্তার নিচে পড়ে যাওয়ার বা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে রাতের আঁধারে বা বৃষ্টির দিনে এই ঝুঁকি বেড়ে যায়।
​রাস্তার মাঝখানে এভাবে গাড়ি রাখলে সাধারণ মানুষ চলাচল করতে পারেনা। অন্য একটি ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় চাকা গর্তে পড়ে উল্টে যাওয়ার ভয় থাকে। দ্রুত সমাধান প্রয়োজন।

ইসলামপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হারুনর রশিদ বলেন, ভোর সকালে যখন মানুষ হাটাচলার জন্য বের হয় এবং স্কুল মাদ্রাসামুখী ছাত্র-ছাত্রীরা অনেক সময় সমস্যার সম্মুখীন হন এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

​সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তবে যেকোন সময় প্রাণহানির মত বড় দুর্ঘটনা ঘটতে পারে। লবন লোড-আনলোডের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!